Skip to main content
লোবেরা ছাত্ররা জোড়া গোল দিয়ে ম্যাচ শেষ করলো কেরালা ব্লাস্টার কে হারিয়ে।
সবুজ মেরুনের হোম গ্রাউন্ডে জোড়া গোল দিয়ে কেরালা ব্লাস্টার কে পরাজিত করলো। প্রথম অর্ধে ও দ্বিতীয় অর্ধে নাজে হাল রইলো কেরালা ব্লাস্টার এফসি।
 |
| জামিই মাক্লেরেন |
২০২৫-২০২৬ এর মরশুমে সমস্ত আবর্জনা কাটিয়ে শুরু হয় হিরো ইন্ডিয়ান সুপার লীগ। যেখানে মুখোমুখি হয় মোহনবাগান সুপার জায়ান্ট বনাম কেরালা ব্লাস্টার এফসি। প্রথ৫ ম ম্যাচ অনুষ্ঠিত হয় যুবভারতী ক্রিয়াঙ্গনে অর্থাৎ সবুজ মেরুনের হোম গ্রাউন্ডে ১৪য়ে ফেব্রুয়ারী শনিবার বিকেল ৫টাই। সার্জিও লোবেরার ছাত্ররা প্রথম থেকেই আক্রমণত ফুটবল খেলতে থাকে কেরালা ব্লাস্টার এর বিরুদ্ধে। যুবভারতী ক্রিয়াঙ্গনে সবুজ মেরুনের সমর্থক পরিপূর্ণ ও শেষ হাসিটা হাসে তারাই। শুরু থেকেই অস্ট্রেলিয়ান ফুটবলার দিমিত্রী পেট্রাতস ও ব্রাজিলিয়ান ফুটবলার রবিনহো এবং ইন্ডিয়ান ফুটবলার লিস্টন কোলাসো একের পর এক বোল ছুড়ে মারে কেরালা ব্লাস্টার এর বিরুদ্ধে কিন্তু কেরালা গোল রক্ষক সচিন সুরেশ নিয়মিত তাঁদের কে প্রতিরোধ করে। হিরো ইন্ডিয়ান সুপার লীগ এ প্রথম ম্যাচে গোল আসে জামিই মাক্লেরেন এর পা থেকে ৩৬ মিনিটের মাথাই যার এসিস্ট ছিল দিমিত্রী পেট্রাতস এর। কেরালা ব্লাস্টার এফসি প্রথম ম্যাচে কেমন ছন্দ হারা ফুটবল খেলতে থাকে সে ভাবে ছন্দে দেখা মিলেনি তাদেরকে। সার্জিও লোবেরা দ্বিতীয় অর্ধে আরও আক্রমণতক ফুটবল খেলতে শাহাল, ও মানবির, রানাওয়ারে, আলড্রেড কে মাঠে আনে। ঠিক ৯০+৪ মিনিটের মাথাই অনিরুদ্ধ থাপার ফিকিক থেকে হেডে গোল আনে টম আলড্রেড। যেখানে সবুজ মেরুন শট নেই ২৩ টি, এবং গোল মুখী শট ৭ টি, ও বোল পায়ে রাখে ৬৫ পার্সেন্ট, ও কর্নার নেই ১০ টি ৬ টি ফাউল করে ১ টি হলুদ কার্ড দেখে। সেই জায়গায় কেরালা ব্লাস্টার মাত্র ২টি শট নেই, এবং গোল মুখী শট একটাও নেই, ও বোল পায়ে রাখে ৩৫ পার্সেন্ট এবং মাত্র ১ টি কর্নার করে ১৪ টি ফাউল করে তার মধ্যে ৩ টি হলুদ কার্ড দেখে। ম্যাচের শেষ পর্যন্ত মোহনবাগান এর গোল রক্ষক বিশাল কাইতকে সে ভাবে চাপে পড়তে দেখা যায়নি।
সার্জিও লোবেড়ার প্রথম একাদশ:
বিশাল কাইত, শুভাশিস বোস, অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাসো, রবিনহো, দিমিত্রী পেট্রাতস, জামিই মাক্লেরেন, মেহতাব সিংহ, আলবার্ট রোদ্রুগেজ, লালেমাওয়ে রালতে অভিষেক সিংহ।
ডেভিট ক্যাটালার প্রথম একাদশ:
সচিন সুরেশ, বিকাশ যুমনাম, এইভানভা দহলিং, মুহাম্মদ শহীফ, ওমার বাহ্, এবিনাশ যেসুদাশান, সুখাম, নিহাল সুদেশ, ড্যানিস ফারোক, ভিক্টর ব্যর্থমেউ, করৌরি সিংহ থিঙ্গুজাম।
আরও পড়ুন :
Comments
Post a Comment