এই মরশুমের বিশ্বকাপে ২০২৬ - ভারতের কোন তারকা ব্যাটসম্যান সব থেকে বেশি চার এর বন্যা বয়িছে?

 ২০২৬ এর মরশুমে টি২০-বিশ্বকাপে ভারতের কোন তারকা ব্যাটসম্যান সব থেকে বেশি চার এর বন্যা বয়িছে।

ভারতীয় পতাকা


এই মরশুমের বিশ্বকাপে ভারতীয় ব্যাটসম্যানরা বাউন্ডারীর বন্যা বয়িছে। যেখানে তারা ফাইনাল ও সুপার এইট এবং গ্রুপ স্টেজ মিলিয়ে ৯টি ম্যাচ খেলেছে। এই বারের টি২০-বিশ্বকাপ শুরু হয় ৭ই ফেব্রুয়ারী শনিবার। ফাইনালে নিউজিল্যান্ড কে ৯৬ রানে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন ট্রফি নিজেদের নামে করে ভারত। গুজরাতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটে ৮ই মার্চ রবিবার। 

এই মরশুমের বিশ্বকাপে ভারতীয় দলের মধ্যে কোন তরুণ ক্রিকেটার সব থেকে বেশি চার মেরেছে? তার সম্পূর্ণ লিস্ট দেখুন।

অভিষেক শর্মা :

এই বিশ্বকাপে অভিষেক শর্মা কে সে ভাবে ব্যাটিং ছন্দে দেখা যায়নি কিন্তু তিনি মূল মঞ্চে তার প্রতিভা তুলে ধরে ছিল ফাইনালে নিউজিল্যান্ড এর বিরুদ্ধে। অভিষেক শর্মা মোট ৮টি ম্যাচ খেলে ১৬টি চার মেরেছে। আর ১টি ম্যাচ চোটের কারণে প্লেয়িং একাদশের বাইরে থাকতে হয়েছিল। 

সঞ্জু স্যামসন :

এই বিশ্বকাপে ভারতীয় দলে খেলার তালিকায় নাম থাকলেও প্লেয়িং একাদশে মাত্র ৫টি ম্যাচ খেলতে দেখা গিয়েছে এবং ২৭টি চার মেরে নিজের নামের পাশে রেখেছে। সঞ্জু স্যামসন কোয়াটার ফাইনাল, সেমি ফাইনাল, ও ফাইনালে তার সর্বোচ্চ দিয়ে ব্যাটিং এর ঝলক দেখিয়েছে।আত্মবিশ্বাসের সাথে ব্যাট ও নিখুঁত টাইমিং সব কিছু মিলিয়ে ভালোই শেষ করলো এই বিশ্বকাপ। এবং এই বিশ্বকাপে সেরা খেলোয়াড় এর পুরস্কারটি নিজের নামে করে নেই।

সূর্যকুমার যাদব :

অধিনায়ক এর প্রতিভা সৃষ্টি করলো সূর্য কুমার যাদব। রোহিত শর্মা ও মাহেন্দ্র সিং ধোনির মতো তারও নামে এর পাশে একটা বিশ্ব চ্যাম্পিয়ন ট্রফি। তিনি যে সাফল্য অধিনায়ক সেটা প্রমান করলো এই টি২০-বিশ্বকাপে। তিনি ৯টি ম্যাচ খেলে মোট ২১টি চার হাকিয়েছে। 

তিলক ভর্মা :

এই বিশ্বকাপে ৩-৫ নম্বর পসিশনে ব্যাট করতে দেখা গেছে তিলক ভর্মা কে। তিনি কত আত্মবিশ্বাসের সাথে ব্যাট করতে পারে তা বিশ্বাস রাখে ভারতীয় দল। এই পসিশনে সেভাবে ব্যাটিং ছন্দে দেখা না মিললেও প্লেয়িং একাদশে রাখতে ভুল করেননি গুরু গম্ভীর। এই সিজেনের বিশ্বকাপে ৯টি ম্যাচ খেলে তার ব্যাট থেকে মোট চারের সংখ্যা ১৮টি।

রিঙ্কু সিং :

ভারতের ফিনিসার রিঙ্কু সিং প্রথম বারের মতো টি২০-বিশ্বকাপ খেলার সুযোগ পাই। প্রথম ৫টি ম্যাচে প্লেয়িং একাদশে ভরসার সাথে রেখে ছিলেন গৌতম গম্ভীর। সুপার এইটে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজয় এর পর অনেক জবাব এর মুখে পরতে হয়ে ছিল গৌতম কে, ব্যাটিং এ পরাস্ত রিঙ্কু সিং কে প্লেয়িং একাদশ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেই গৌতম গম্ভীর। ২০২৬ এর বিশ্বকাপে রিঙ্কু সিং মোট ৫টি ম্যাচ খেলে ১টি চার সংগ্রহ করেছে।

শিভম দুবে :

বিশ্বকাপ জয়ী শিভম দুবে তিনি যে কত ভয়ঙ্কর রূপে ব্যাট করতে পারে তা আরো একবার প্রমান করলো বিশ্বকাপের মঞ্চে। তিনি যে আগামী দিনের কতটা গুরুত্ব পূর্ণ খেলোয়াড় সেটা প্রমান করে গেলো এই বিশ্বকাপের মঞ্চে। এই বিশ্বকাপে ব্যাটিং ও বোলিং এর বড়ো ভূমিকা পালন করতে দেখা গিয়েছে। শিভম দুবে ৯টি ম্যাচ খেলে ১৫টি চার হাকিয়েছে।

হার্দিক পান্ডিয়া :

তিনি যে বিরোধী পক্ষের সামনে কতটা জ্বলে উঠতে পারে তা প্রমান করেছে বহুবার। এই মরশুমের বিশ্বকাপে তিনি ব্যাটিং ও বোলিং ছন্দে ভালোই অবদান রেখে। হার্দিক পান্ডিয়া ৯টি ম্যাচ খেলে ১৩টি চার হাকিয়েছে এই মরশুমের বিশ্বকাপে।

ঈশান কিষান :

এই তরুণ ক্রিকেটার গত ২ বছর ভারতের জাতীয় দল থেকে বাদ থাকে। ২০২৬ এর বিশ্বকাপে খেলার সুযোগ পাই তিনি। এবং প্লেয়িং একাদশে থাকার যোগ্য অর্জন করে। ওপেনিং করতে নেবে দারুন ব্যাটিং ঝলক দেখিয়েছে। এই বিশ্বকাপে তিনি ভারতের খেলোয়াড়দের মধ্যে ৩৩টি চার হাকিয়েছে ৯টি ম্যাচ খেলে। তিনি যে ফর্মে ছিলেন তা বুঝিয়েছে সমর্থক ও ভারতীয় দলকে।

অর্থাৎ ২০২৬ এর মরশুমে টি২০-বিশ্বকাপে ভারতীয় খেলোয়াড়দের মধ্যে ঈশান কিষান সব থেকে বেশি চার মেরেছে।


Comments