সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

EAST BENGAL ISL 2026 - লাল হলুদ ব্রিগেড ছন্নছাড়া মহামেডান কে হারিয়ে তাঁদের তৃতীয় জয় নিশ্চিত করলো!

 ISL 2026 - ২৩ মার্চ সোমবার যুবভারতীর সল্টলেক স্টেডিয়ামে ছন্নছাড়া মহামেডান স্পোটিং ক্লাব কে অনায়াসে ৭-০ গোলে হারিয়ে আইএসএল এর মঞ্চে তাঁদের তৃতীয় নম্বর জয় নিশ্চিত করলো ইস্টবেঙ্গল এফসি।

লাল হলুদ ব্রিগেড ছন্নছাড়া মহামেডান কে হারিয়ে তাঁদের তৃতীয় জয় নিশ্চিত করলো।
আইএসএল ২০২৬ - ইস্টবেঙ্গল এফসি

ইস্টবেঙ্গল আইএসএল ২০২৬ - ২৩ মার্চ সোমবার যুবভারতীর সল্টলেক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এফসি বনাম মহামেডান স্পোর্টিং ক্লাব। লাল হলুদ ব্রিগেড ৭-০ গোলে মহামেডান কে অনায়াসে হারিয়ে ইন্ডিয়ান সুপার লীগ(ISL) মঞ্চে তৃতীয়বারের মতো জয়য়ের ব্যবধানে ফিরে। ভারতীয় ফুটবলার আনুয়ার আলী ও বিপিন সিং এবং প্রভুশুখান সিংহ গিলেরা প্রথম দুটি ম্যাচে জয়য়ের উচ্ছাসে দলের হয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করে আনলেও সমতায় ব্যর্থ থাকে জামশেদপুর এফসির কাছে সেখানে তারা ২-১ গোলে পরাজিত হয়। এবং কেরালা ব্লাস্টার ও গোয়া এফসির সঙ্গে ১ পয়েন্ট করে ভাগাভাগি করে নেই। এই দূরনীতির কারণে লাল হলুদ ব্রিগেড এর প্রধান কোচ অস্কার ব্রুজন হতাশের সাথে কিছু জটিল প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল। 

২৩ মার্চ সোমবার সন্ধ্যায় ৭.৩০ ঘটিকায় খেলতে নাবে ইস্টবেঙ্গল এফসি ও মহামেডান স্পোর্টিং ক্লাব। গোলের বন্যা বইয়ে ইতিহাস সাক্ষী করলো ইস্টবেঙ্গল। প্রথমটা সেভাবে শুরু করতে পারলো না মহামেডান স্পোর্টিং ক্লাব, মোহাম্মদ রাশিদ এর করা পাস থেকে ৬ মিনিটে আনুয়ার আলী ভুল করলো না নেটে বল জোড়াতে। ১২ মিনিটের মাথায় পেনাল্টির শিকার হয় মহামেডানের গোল রক্ষক পদম কে, সেখানে তিনি নিশ্চিত ভাবে বল সেভ করতে পারতেন এজেজারি পদম কে উল্টো দিগে ফেলে গোল নিশ্চিত করে। মহামেডানের হয়ে দেখা গেলো না লালথানকিমা ও ফরওয়ার্ড এর মোহাম্মদ ফারদিন আলী মোল্লা কে। সমতায় ফিরতে না পাড়ায় ৩৪ মিনিটে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করা হয় লালমুয়ানাউমা কে। এবং ৩৬ মিনিটে দ্বিতীয় পেনাল্টি পাই লাল হলুদ সেখানে রেফারি হরুশ কুন্দের সাথে বিতর্কে সামিল হয়ে লালমুয়ানাউমা দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ ছাড়তে হয়। লাল হলুদের চতুর্থ গোল আসে এজেজারির পেনাল্টি থেকে। সেখান থেকে হাল ছেড়ে দেয় মহামেডান স্পোর্টিং ক্লাব। তাঁদের খেলার ইঙ্গিত দেখে বোঝা যাচ্ছিলো এই ম্যাচ খেলার ইচ্ছে নেই। দশ জনে হয়ে যাওয়ার কারণে আরো দুর্বল দেখাচ্ছিল তাঁদের কে। প্রথম থেকে শেষ পর্যন্ত আক্রমণের সাথে ফুটবল খেলে ছিল ইস্টবেঙ্গল। পঞ্চম গোল নিশ্চিত করে বিষ্ণু ডান দিক দিয়ে ভেসে আসা বল বুকে ঢেলে গোলে ঢোকান। এবং ষষ্ঠ গোল আসে আনুয়ার আলীর পা থেকে মাহেশ্বের কর্নার থেকে বাঁ পায়ের জোড়ালো শটে। নন্দকুমার মাঠে এসে ডান দিক থেকে একটা দারুন শট নিয়ে ছিল যা গোল পোস্টে লেগে প্রতিহত হয়। সেই নন্দকুমার বাড়তি সময়ে দলের হয়ে সপ্তম গোল আনে। লাল হলুদ এখন ১১ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের ৪ নম্বরে অবস্থান করছে। এবং এই পর্যন্ত মহামেডান স্পোর্টিং ক্লাব মাত্র ৫টি ম্যাচে পরাস্ত হয়ে লীগ টেবিলের ১২ নম্বরে অবস্থান করছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Today Horoscope - ৭ই মার্চ আজকের রাশিফল যে তিন রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে?

৭ই মার্চ - আজকের রাশিফল প্রতিদিনের রাশিফল পেতে আমাদের রাশিফল এর পৃষ্ঠা নজর রাখুন। প্রতিটি মানুষের জীবনে তাঁদের ভাগ্যে কী আছে সেটা জানার ইচ্ছুক রাখে। রাশিফল মনুষ্যকে সঠিক পরিগমণের আস্থা রাখে। ৭ই মার্চ শনিবার এই তিন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে সতর্ক থাকতে হবে। কন্যা রাশি : এই রাশির জাতক জাতিকাদের অতীতে কার্যকর্মের ফল আজ পূরণ হতে পারে এবং প্রতিযোগিতায় জয়লাভের সম্ভাবনা থাকলেও আজকের দিনে তাঁদের ফাঁড়া রয়েছে। ভ্রমনে যাওয়ার সুযোগ থাকলেও বিপদের ঝুকি রয়েছে, সতর্ক থাকতে হবে। বাড়িতে ছোটো শিশুদের শারীরিক অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই যত্ন নিতে হবে। বাড়ির মূল্যবান জিনিস হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ও অযথায় বিনিয়োগ করতে যাবেন না লোকসানের সম্ভাবনা রয়েছে।  তুলা রাশি : এই রাশির জাতক জাতিকাদের আগের তুলনায় অর্থ আয়ের পরিমান বাড়বে তার সম্ভাবনা থাকলেও আজকের দিনে তাঁদের ঝুঁকি রয়েছে। আশে পাশের লোকজনের থেকে দূরে থাকতে হবে নয়তো অন্যথায় ঝামেলায় জড়িয়ে পড়বেন। আপনার পুরোনো শত্রুরা ঝামেলা করার চেষ্টা করবে। যে কোনো ইচ্ছা পূরণ করতে গিয়ে অতিরিক্ত খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃশ্চিক রাশি : এই রাশির জাতক জাতিকাদের...

IPL 2026 - আইপিএল এর শুরুতেই দেখা যাবে না মিছেল স্টার্ক ও লকি ফারগুশন কে!

 এই সিজেনে আইপিএল এর শুরু থেকে দেখা যাবে না অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিছেল স্টার্ক ও নিউজিল্যান্ড এর স্পেস বোলার লকি ফারগুশন কে। ক্যানভা দ্বারা গ্রাফিক্স - আইপিএল ২০২৬ ডিসি ও পিবিকেএস নিউস। ২০২৬ এর ইন্ডিয়ান প্রিমিয়াম লীগের শুরু থেকেই সরে দাঁড়িয়েছে এই বাঁহাতি বোলার। তিনি গত মরশুম থেকে দিল্লি ক্যাপিটালস এর হয়ে অংশগ্রহণ করেছে এবং ১১.৭৫ কোটি টাকা দিয়ে নিয়ে ছিল তারা। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড তাকে বিশ্রাম নেওয়ার জন্য একটা সতর্কতামূলক চিঠি পাঠাই এবং তিনি যেন এই আইপিএল এ দিল্লি ক্যাপিটালসের হয়ে প্রথম কয়েকটি ম্যাচ মিস করেন। এই বাঁহাতি ফাস্ট বোলার মিছেল স্টার্ক বিগ ব্যাশ লীগ খেলতে যাওয়ার আগে দেশের হয়ে পাঁচটি টেস্ট ম্যাচে অংশ নিয়ে ছিলেন। গত মরশুমের  আন্তর্জাতিক টি২০-বিশ্বকাপ থেকে তিনি অবসর নিয়েছেন। এবং আগামী ওয়ান্ডে বিশ্বকাপের জন্য তার বল এর সেরাটা দেখতে চাই অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড তাঁদের সকল বরিষ্ঠ খেলোয়াড় প্যাট কামিংস ও জোশ হাজিলউড আইপিএল এর এই টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচ গুলিতে অংশ নিতে পারবেন না। তার মধ্যে অন্যতম নজর রেখেছে মিছেল স্টার্ক এর উপর। এবং ব...

TODAY HOROSCOPE 2026 1 APRIL - আজকের দিনে রাশিফল!

 পৈলা এপ্রিল আজকের দিনে যুবক যুবতীদের দিনটি কেমন যাবে? আজকের রাশিফল পৈলা এপ্রিল প্রতিদিনের রাশিফল পেতে আমাদের পৃষ্ঠা নজর রাখুন। প্রতিটি মানুষের জীবনে তাঁদের ভাগ্যে কী আছে সেটা জানার ইচ্ছুক রাখে। রাশিফল প্রতিটি মনুষ্যকে সঠিক পরিগমণের আস্থা রাখে। মেষ রাশি : আজকের দিনে যুবক যুবতীরা অর্থনৈতিক অবস্থা আগের থেকে ভালো থাকবে বন্ধুদের সম্পর্ক ঘনিষ্ট হবে। বৃষ রাশি : আজকের দিনে যুবক যুবতীদের কর্ম স্থানে উন্নতি ঘটবে, আর্থিক সমস্যা দূর হবে। প্রেমের সম্পর্ক থেকে দূরে থাকতে হবে। মিথুন রাশি : আজকের দিনে যুবক যুবতীদের পারিবারিক সম্পর্ক মধুর হবে, অর্থনৈতিক সম্পত্তি বৃদ্ধি হওয়া সম্ভবনা রয়েছে। স্বাস্থ্য আগের তুলনায় দুর্বল থাকবে। কর্কট রাশি : আজকের দিনে শত্রুদের থেকে দূরে থাকুন, আপনার শুভ কাজে বেঘাত ঘটাতে পারে। কর্ম জীবন ভালো হলেও স্বাস্থ্যের দিগে নজর রাখতে হবে। আজকের যুবক যুবতীদের প্রেমের সম্পর্ক থেকে এড়িয়ে চলতে হবে। সিংহ রাশি : এই রাশির যুবক যুবতীদের অতীতের প্রচেষ্টা আজ সফল ভাবে কর্ম জীবন অর্জন করবে। পারিবারিক সম্পর্ক মধুর হবে। ব্যবসাহের সাথে জড়িত বড়ো কৃতিত্ব অর্জন করবে। কন্যা রাশি : এই রাশির যুবক যুব...