Skip to main content
KKR NEWS - ২০২৬ - মুস্তাফিজুর এর পরিবর্তে জিম্বাবয়ে এর কোন পেসার বোলার কে নিলো কলকাতা নাইট রাইডার্স?
ইন্ডিয়ান প্রিমিয়াম লীগে ২০২৬ এর সিজেনের মেঘা নিলাম থেকে বাংলাদেশী পেস বোলার মুস্তাফিজুর রহমান কে ৯.২ কোটি টাকা দিয়ে কিনে ছিল কলকাতা নাইট রাইডার্স। তার বিকল্প হিসাবে নিয়ে নিলো জিম্বাবয়ের বিশ্বকাপ মাতানো বোলার কে।
 |
কেকেআর - নিউস |
২০২৬ এর মেঘা নিলাম থেকে কেকেআর মুস্তাফিজুর রহমান কে ৯.২ কোটি টাকা কেনার পর থেকে অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়েছে বলিউড বাদশা কিং খানকে। মুস্তাফিজুর কে ছেড়ে তার পরিবর্তি বেছে নিতে বলে বিসিসিআই। এছাড়া নাইট রাইডার্স শিবিরে চোটের কারণে বোলিং লাইন দুর্বল রয়েছে।
মুস্তাফিজুর রহমানের পরিবর্তে নাইট রাইডার্স শিবিরে যোগ দিচ্ছেন জিম্বাবয়ে এর হয়ে বিশ্বকাপ মাতানো ব্লেসিং মুজারাবানি। এই ৬ ফুট ৮ ইঞ্চির খেলোয়াড় আইসিসি ম্যান্স টি২০-বিশ্বকাপে দেশের হয়ে ৬টি ম্যাচ খেলে ১৩টি উইকেট নিয়েছে এবং দুটি সেরা খেলোয়াড় এর পুরস্কার তুলে নিয়েছে। এই ডান হাতি স্পেশার বোলার খুবই ভয়ানক শুরুর দিকে বিরোধী প্রতিপক্ষের খেলোয়াড়দের চাপে ফেলার ও ক্ষমতা রয়েছে। তিনি ২০২৫ এর মরশুমে ইন্ডিয়ান প্রিমিয়াম লীগে কাপ জয়ী রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর হয়ে খেলতেন কিন্তু দূরভাগ্য বসত একটাও ম্যাচ খেলার সুযোগ পাইনি। এই মরশুমের আইপিএল এ কেকেআর তাকে বেস প্রাইজ মূল্যে নিয়েছে। আগামী সপ্তাহে কলকাতা নাইট রাইডার্স এর জার্সিতে দেখা যাবে অনুশীলনে।
নাইট রাইডার্স শিবিররা এই মরশুমের জন্য ইন্ডিয়ান প্রিমিয়াম লীগে বোলিং লাইন দারুন রেখে ছিলেন। কিন্তু ভাগ্য তাঁদের সাই দিলো না হার্ষিত রানা টি২০-বিশ্বকাপে অনুশীলনে চোট প্রাপ্ত হয়ে দল থেকে ছিটকে যান। কেকেআর হয়ে কবে দলে ফিরবেন সেটা এখনো জানানো হয়নি। এবং এই টি২০-বিশ্বকাপ চলা কালীন মাথিষা পাথিরানা চোটের কারণে তাকেও মাঝ পথে দল ছাড়তে হয়। এখন ব্লেসিং মুজারাবানী কলকাতা নাইট রাইডার্স এর হয়ে কত খানি ডেথ ওভার পারফরমেন্স দেখাতে পারে সেটাই দেখার বাকি।
Comments
Post a Comment