Today Birthday 2026 - ১৭ই মার্চ আজ এই বিশেষ দিনে কোন কোন মহান মনুষ্যদের সাথে আপনি জন্মদিন পালন করছেন?


১৭ই মার্চ মঙ্গলবার এই বিশেষ দিনে কোন কোন মহান মনুষ্যদের সাথে আপনি জন্মদিন পালন করছেন দেখুন।

তেলেগু জনপ্রিয় অভিনেতা - পুনীত রাজকুমার

১৭ই মার্চ মঙ্গলবার ২০২৬ - এই বিশেষ দিনে আপনি বা আপনার স্বপরিবারের কারোর জন্মদিন হয়ে থাকে, তবে দেখুন কোন কোন জনপ্রিয় মনুষ্যদের সাথে জন্মদিন পালন করছেন।

কল্পনা চাওলা - ( মহাকাশচারী )

এই বিশেষ দিনে আপনি ভারতের শ্রেষ্ঠ মহাকাশচারী কল্পনা চাওলার সাথে জন্মদিন পালন করছেন। কল্পনা চাওলা ১৯৬২ সালের ১৭ই মার্চ ভারতের হরিয়ানা রাজ্যের কারনালে জন্মগ্রহণ করেছিলেন। আজ তার ৬৪ তম জন্মবার্ষিকী। কল্পনা চাওলা ছিলেন ভারতের গর্ব, কারণ তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি মহাকাশ পাড়ি দিয়েছিলেন এবং তিনি নাসা(NASA) র কলম্বিয়া স্পেস শাটল মিশনে কাজে যুক্ত ছিলেন।

ডি.ভি গুন্ডাপ্পা - ( কবি )

এই বিশেষ দিনে আপনি ভারতের একজন বিশিষ্ট কবি ডি.ভি গুন্ডাপ্পার সাথে জন্মদিন পালন করছেন। তিনি ১৮৮৭ সালের ১৭ই মার্চ ভারতের কর্ণাটক এর কোলার জেলার মুলবাগোলে জন্মগ্রহণ করেছিলেন। আজ তার ১৩৯ তম জন্মবার্ষিকী। ডি.ভি গুন্ডাপ্পা ছিলেন একজন কবি, সাহিত্যিক, সাংবাদিক, দার্শনিক এবং তিনি ছিলেন সমাজকর্মী। তিনি পদ্মভূষণ পুরস্কারও লাভ করেছিলেন।

পুনীত রাজকুমার - ( অভিনেতা )

আপনি এই বিশেষ দিনে ভারতের চলচ্চিত্রে জনপ্রিয় অভিনেতা পুনীত রাজকুমারের সাথে জন্মদিন পালন করছেন। তিনি ১৯৭৫ সালের ১৭ই মার্চ ভারতের চেন্নাই শহরে জন্মগ্রহণ করেছিলেন। আজ তার ৫১ তম জন্মবার্ষিকী। পুনীত রাজকুমার শুধু অভিনেতা ছিলেন না, তিনি একজন গায়ক ও সিনেমার উপস্থাপক এবং কন্নড় টেলিভিশন জগতের সুপারস্টার ছিলেন।



Comments