Skip to main content
T২০- বিশ্বকাপ এ নেদারল্যান্ডস কে হারিয়ে গ্রুপ স্টেজে চতুর্থবার জয় লাব করলো।
ভারতীয় দল T২০ - বিশ্বকাপ এ নেদারল্যান্ডস কে হারিয়ে গ্রুপ স্টেজে চতুর্থ বার জয় লাব করে। নেদারল্যান্ডস রান তারা করার সময় লড়াইটা ভালো করে ছিল। ভারতীয় বোলার সেই শক্তি কে নিয়ন্ত্রণে এনে প্রতিহত করে।
 |
ভারতীয় দল |
T২০ - বিশ্বকাপ ঝড়ের গতিতে এগোচ্ছে তারই সঙ্গে দেখা যাচ্ছে টীম ইন্ডিয়ার ব্যাটার ও বোলিং পারফরমেন্স। থামতে চাইছে না সূর্যকুমার যাদবরা। এই মরশুমের বিশ্বকাপ এ ভারতীয় দলের কাছ থেকে দারুন পদর্শন উপভোগ করছে দর্শকেরা।
আহমেদাবাদ এর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চতুর্থ ম্যাচ খেলতে নাবে ভারতীয় দল। এর আগের তিনটি ম্যাচ ভারত জয় লাব করে। ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব টসে পরাজিত করে নেদারল্যান্ডস কে এবং প্রথমে ব্যাট করবে সেটাই সিদ্ধান্ত নেই। ভারত শুরুটা সে ভাবে করতে পারেনি এই দিন ফর্মে থাকা অভিষেক শর্মা পাওয়ারপ্লে এর প্রথম ওভারে প্রতিহত হন ও ঈশান কিষান ৫ ওভারে সাজ ঘরে ফিরে যান। নেদারল্যান্ডস এর অফ স্পিনারদের বিরুদ্ধে খেলতে কিছুটা চাপের মধ্যে পরে ভারতীয় দল। ছন্দে দেখা মিললো না তিলক ভর্মা কে। দলের অধিনায়ক সূর্যাকুমার যাদব লড়াই করলেও ২৮ বোলে ৩৪ করে ড্রেসিং রুমে ফিরে যান। দলকে নিয়ন্ত্রণে আনতে শিভম দুবে ও হার্দিক পান্ডিয়ার মধ্যে অংশীদারিত্ব দেখা যাই মাত্র ৩৫ বোলে ৭৬ রান করে। এই মরশুমের বিশ্বকাপে প্রথমবার হাফ সেঞ্চুরি করে শিভম দুবে তার ব্যাট থেকে আসে ৬টি ছয় ও ৪টি চার যা ৩১ বোলে ৬৬ রান করে ব্যাটিং এ পরাজিত হয় লগান ভান বিক এর বোলে। এবং হার্দিক পান্ডিয়া ২১ বোলে ৩০ রান করে। ভারতীয় দল ২০ ওভার শেষ করে ৬টি উইকেট হারায় ১৯৩ রান করে।
বিরোধী নেদারল্যান্ডস সেই রান তারা করতে নাবে। প্রথমে তারা শুরুটা বেশ ভালো করেছিল। শেষ পাওয়ারপ্লে ওভারে বরুন চক্রবর্তীর বোলিং দাপটে প্রতিহত হন ম্যাক্স ও'ডাউড (২০)। এই পরিস্থিতে নেদারল্যান্ডস ভালোই জবাব দিয়েছিলো ভারতীয় দলকে। একটা সময় সূর্যকুমারদের চিন্তায় ফেলে দিয়ে ছিল। কলিন আকের্মান্ন ও ব্যাস ডে লীডে জুটিতে ৪৩ রান হয় এবং নোয়াহ ক্রয়েস ও যাচ লিয়ন কাচেৎ জুটিতে ৪৭ রান হয়। এই ম্যাচে আর্শীদীপ সিং ব্যর্থ হলেও বোলিং জবাবে থাকে বরুন চক্রবর্তী(৩) ও শিভম দুবে(২) এবং হার্দিক পান্ডিয়া(১) ও জাস্প্রিত বুমরাহ(১)। নেদারল্যান্ডস ২০ ওভার পর্যন্ত খেলেও ভারতের কাছে ১৭ রানে পরাজিত হয়। এবং এই ম্যাচের সেরা খেলোয়াড় এর পুরস্কার শিভম দুবের হাতে তুলে দেই।
আরও পড়ুন :
Comments
Post a Comment